হলিউড, বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের খবর প্রায়ই শোনা যায়। তবে নায়িকাদের এ নিয়ে নানা সমস্যার মুখোমুখি একটু বেশিই হতে হয়।
সম্প্রতি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। এ নিয়ে বেশ বিপাকে পড়েন ‘কবির সিং’-এর নায়িকা। সবাইকে সতর্কও করে দেন তিনি। কিয়ারা বলেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট আমার নিয়ন্ত্রণে নেই। কে বা কারা হাতিয়ে নিয়েছে, এখন উদ্ধারের কাজ চলছে। ততক্ষণ পর্যন্ত কোনো অযাচিত বা অদ্ভুত টুইট দেওয়া হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো। আমার অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার অনুরোধ রইলো। অ্যাকাউন্টটি এখনো হ্যাকড, সুতরাং কোনো লিঙ্ক আমি পাঠাইনি।’ তবে হ্যাকিংয়ের শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন কিয়ারা। ভেরিফাইড অ্যাকাউন্টটিতে তার ফলোয়ার সংখ্যা ৭ লাখ ৪০ লাখ। কিয়ারা আদভানিকে সর্বশেষ দেখা যায়, বলিউডের কবির সিং ছবিতে। আগামীতে তাকে দেখা যাবে ভুলভুলাইয়া টু, লক্ষ্মী বোম ও গিলটি ছবিতে।