পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর অনুমোদনের খবরে শহরে বৃহস্পতিবার আনন্দ মিছিল বের করা হয়। স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে শেষ হয়। মিছিল শেষে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, যুবলীগের জেলা সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য সচিব রাসেল পারভেজ রাজা, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের ফয়সাল মাহবুব শুভ প্রমুখ। এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার অ্যাডভোকেট, সহসভাপতি শাহজাহান খান তালুকদারসহ বিভিন্ন নেতা অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন। এর আগে গত ২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন।