নগরী থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা মডেল পুলিশ। বুধবার তাদের নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—ধান গবেষণা রোড এলাকার মকবুল আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম সুজন, জর্ডন রোডের বাসিন্দা নাসির হোসেনের ছেলে আবদুল হাদী এবং বাকেরগঞ্জ এলাকার জানে আলমের ছেলে তারিকুল ইসলাম আবির। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, কিশোররা যাতে অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। বরিশাল মেট্রোপলিটন এলাকায় কোনো ধরনের গ্যাং তৈরি হতে দেওয়া হবে না।