মীর্জাগঞ্জে ছিনতাইকারী আটক

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা সড়কে মীর্জাগঞ্জ উপজেলার গোলখালীতে বুধবার সন্ধ্যায় গৃহবধূর ব্যাগ ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম পলাশ মৃধা। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় গৃহবধূ আসমা বেগম তার মেয়েকে নিয়ে রিকশাযোগে সুবিদখালী বন্দর থেকে নিজ গ্রাম উপজেলার কাকড়াবুনিয়া যাচ্ছিলেন। গোলখালীতে পৌঁছালে পলাশ মৃধা রিকশার গতিরোধ করে তার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের চিত্কারে এলাকার লোকজন ছুটে এসে পলাশ মৃধাকে আটক করে মীর্জাগঞ্জ থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ঐ গৃহবধূ বাদী হয়ে মীর্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার পলাশ মৃধাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।