বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়ার পদত্যাগপত্রটি পেয়েছেন।
প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় দায়িত্ব পালন করা আমার পক্ষে কঠিন। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘পদত্যাগপত্রটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি বিবেচনা করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করব।’