গলাচিপায় স্বামী-স্ত্রীসহ চার মাদকসেবী গ্রেফতার

গলাচিপা শহরে বুধবার রাতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চারজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো ইউসুফ ফকির ও তার স্ত্রী হোসনে আরা, বাচ্চু তালুকদার এবং সঞ্জয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। 

গলাচিপা থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, রাতেই চার মাদকসেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা এবং বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।