ঘাটাইলের জামুরিয়া গ্রামে বুধবার বিকালে আমন ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নূরুল ইসলাম (৫৫)। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঐদিন নূরুল ইসলাম তার ধানখেতে কীটনাশক ছিটাতে যান। এ সময় নাক-মুখে কোনো প্রকার কাপড় না বেঁধে তিনি স্প্রে করা শুরু করেন। এক পর্যায়ে বিপরীত দিক থেকে হঠাত্ দমকা বাতাস শুরু হয়। এতে ব্যবহূত বিষ তার নাক, মুখ ও চোখে লাগে। অল্প সময়ের মধ্যেই তিনি ঐ ধানখেতেই পড়ে যান। এ সময় তার ছেলে ও আশপাশের লোকজন উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।