ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরশহরের রেলওয়ে জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আখাউড়া থানা পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন, বাবলু, রাকিবুল, সজিব দাস, কাউছার, নজরুল, জাহাঙ্গীর, খলিলুর রহমান, আইয়ুব খান, চুশন খলিফা, অরুন চন্দ্র, আব্দুর রহমান, রহিজ মিয়া, শেখ কাজল, ইমরান কবীর, নির্মল দাস ও শাহ আলম।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, আটক ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযান অব্যাহত থাকবে।