১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বন্ধ করতে হবে

সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ দিয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, নির্দিষ্ট এ সময়ের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -তথ্যবিবরণী