বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও তাদের সর্বোচ্চ ও দ্রুততম বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবারও দেশজুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গনে নানারকম কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এসব প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। কোথাও কোথাও ছাত্রলীগও শোক শোভাযাত্রার আয়োজন করে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাতে। সারাদেশ থেকে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা এ সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছেন।
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রা.বি) বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল থেকে তারা গণস্বাক্ষর সংগ্রহ, বিক্ষোভ মিছিল, লালকার্ড প্রদর্শন এবং মানববন্ধন করে। কোনো কোনো কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন।
সিরাজগঞ্জে এই হত্যাকান্ডে জেলা ছাত্রলীগ শোক র্যালী বের করে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ এর নেতৃত্বে এই শোক র্যালীটি বের হয়। একই দিন দুপুরে মাগুরায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ( জাসদ ইনু ) মাগুরা জেলা শাখা । সরকারী কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সমানে সমাবেশ করে।
এদিকে, গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। সকাল ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দান থেকে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ অভিমুখে যাত্রা করে। আর এই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জয়পুর জেলা প্রগতিশীল ছাত্র জোট। কর্মসূচী চলাকালীন ওই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক এম এ রশিদ, বাসদ জেলা সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ প্রমুখ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক কর্মসূচিতে শোক র্যালী করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ। উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে র্যালীটি থেকে শুরু হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে। একই দিন যশোরে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন স্পটে মানববন্ধন করেছে।
অন্যদিকে, এই হত্যার প্র?তিবা?দে মশাল মিছিল করেছে ব?রিশা?ল ?বিএম ক?লে?জের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কলেজ ক্যাম্পাসের শ?হীদ মিনার চত্ত্বর থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শে?ষে মিছিলটি একই স্থা?নে গিয়ে শেষ হয়।
এই বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিবাদ বিক্ষোভের খবর এসেছে। আগের দিনের মতো বেশ কয়েকটি জেলা-উপজেলায় ছাত্রদলও বিক্ষোভ-মিছিল বের করে। তবে অনেক স্থানে তাদের পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া খেতে হয়েছে।