ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সেমিনার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে আত্মহত্যা : প্রেক্ষাপট ও প্রতিরোধ শিরোনামে এক গবেষণা সেমিনারের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার আফতাবনগরের ক্যাম্পাসে এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শিপ্রা জামান জয়শ্রী, সোসাইটি ফর ভলেন্টারি একটিভিটিসর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. আনিসুর রহমান খান। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মুমিতা তানযীলা।             —প্রেস বিজ্ঞপ্তি