খেলাধুলায় উত্সাহ দিতে শিশুদের সঙ্গে রুবেল তাসকিন ও আফিফ

খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘মুক্ত হোক শৈশব’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে ইউনিলিভার বাংলাদেশের ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেল। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথোরিটির সঙ্গে যৌথভাবে গত বছরের ডিসেম্বর থেকে কার ফ্রি স্ট্রিটের আয়োজন করছে সার্ফ এক্সেল।  গত ৪ অক্টোবর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ ইভেন্টে শিশুদের জন্য ছিল এক বিশেষ চমক। জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় তিন ক্রিকেটার শিশুদের খেলাধুলায় উত্সাহিত করতে যোগ দেন। এরা হলেন—রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। তারা উপস্থিত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের বাচ্চাদের বাইরে খেলাধুলার জন্য বিভিন্ন স্পোর্টস অ্যাকাডেমিতে ভর্তি করতে উত্সাহিত করেন। ভবিষ্যতে এ রকম সৃজনশীল আরো আয়োজনের চেষ্টা করবে বলে জানানো হয় সার্ফ এক্সেলের পক্ষ থেকে। বাবা-মা ও শিশুদের মুক্ত হোক শৈশব আন্দোলনে যোগদানের জন্য অনুপ্রাণিত করাই হবে এর উদ্দেশ্য। —প্রেস বিজ্ঞপ্তি