কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক আজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি সভা আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।