দেশে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে :জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন,  দেশে সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখ-শান্তি নাই। মানুষের মধ্যে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান তার কার্যালয়ে ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এস.এম. ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন প্রমুখ।