এ মাসে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে ৫০০ বাংলাদেশিকে

সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় ও দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে ফেরত পাঠানো হয়েছে ৯৩ কর্মীকে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ৫৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিনের ম?তো বুধবার রাতেও দেশে ফেরত পাঠানো কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার পানিসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।

বুধবার দেশে ফেরা জামালপুরের জমির, লক্ষীপুরের জহির উদ্দিন, চাঁদপুরের রাসেল ও চট্টগ্রামের মজিবর জানান, সৌদি আরবে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় তা?দের ধরে ফেরত পাঠানো হয়েছে। যে টাকা খরচ করে তারা গিয়েছিলেন- সেই টাকাও তুল?তে পা?রেন?নি তারা।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ?র এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি?য়ে ধরা পড়?লে ফেরত পাঠানো হতো। কিন্তু এবার ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, তাদের বৈধ আকামা ছিল। আসলেই এমনটা হয়েছে কীনা তা বাংলাদেশ দূতাবাস ও মন্ত্রণালয়ের খতিয়ে দেখা উচিত। যাতে নতুন করে যারা যেতে চাইছেন তারা বিপদে না পড়েন। আর ফ্রি ভিসায় গি?য়ে কেউ যেন বিপ?দে না পড়েন, প্রত্যেকে গিয়ে চাকরি পান রিক্রুটিং এজেন্সিগুলোর সেটা নিশ্চিত করা উচিত।