প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি:সংক্ষিপ্ত ও মডেল

সংক্ষিপ্ত প্রশ্ন

 

 

পরিবেশ দূষণ

 

১. বেঁচে থাকার জন্য আমরা নানাভাবে কী ব্যবহার করি?

উ: পরিবেশ।

২. বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কী হয়?

উ: পরিবেশ দূষণ।

৩.পৃথিবীর অনেক বড় সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি?

উ: পরিবেশ দূষণ।

৪. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কী?

উ: শিল্পায়ন।

৫. শিল্পকারখানা সচল রাখতে কী প্রয়োজন?

উ: জীবাশ্ম জ্বালানি।

৬. দূষণের প্রধান উত্স কোনিট?

উ: জীবাশ্ম জ্বালানি।

৭. পরিবেশ দূষণের দ্বিতীয় প্রধান কারণ কী?

উ: জনসংখ্যা বৃদ্ধি।

৮. মানুষ পরিবেশ ধ্বংস করছে কেন?

উ: খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য।

৯. খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ কী ধ্বংস করছে?

উ: পরিবেশ।

১০. মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় কিসের প্রভাবে?

উ: পরিবেশ দূষণে।

১১.দূষণের কারণে কে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে?

উ: মানুষ।

১২. জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে কেন?

উ: দূষণের ফলে।

১৩. দূষণের ফলে কী ধ্বংস হচ্ছে?

উ: খাদ্যশৃঙ্খল।

১৪. দূষণের ফলে কিসের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?

উ: পৃথিবীর।

১৫. পরিবেশ দূষণের ফলে কী বিলুপ্ত হয়ে যাচ্ছে?

উ: জীব।

১৬. হিমবাহ গলে কিসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে?

উ: সমুদ্রের।

১৭. বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে কী হয়?

উ: পরিবেশ দূষণ।

১৮. বায়ু দূষণের প্রধান কারণ কোনটি?

উ: যানবাহন ও কলকারখানার ধোঁয়া।

১৯. গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে কী হয়?

উ: বায়ু দূষণ।

২০. বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ কী দূষিত করে?     উ: বায়ু।

২১. বায়ু দূষণের ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

উ: ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে।

২২. কী কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে?

উ: বায়ু দূষণ।

 

 

 

০০০

 

 

 মডেল প্রশ্ন

গণিত

 

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট               পূর্ণমান : ১০০

 

গতকালের পর

৮। নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখ :                                        (৩ + ৩) x ২ = ১২

(ক) একটি আয়তের ভূমি ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৪ সেন্টিমিটার।

(১) আয়তটি অঙ্কন কর।

(২) অঙ্কিত আয়তের ৩টি বৈশিষ্ট্য লেখ।

(খ) আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য ৪ সে.মি. ও প্রস্থ        

৩ সে.মি.।

(১) কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।

(২) অঙ্কিত চিত্রটির দুইটি বৈশিষ্ট্য লেখ।

(গ) এমন সামান্তরিক যার একটি কোণ ৬০০ এবং যার একটি বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. ও পাশের একটি বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি.।

(১) সামান্তরিকটি অঙ্কণ কর।

(২) অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখ।

৯। দুইটি একই রকম আকৃতির ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার।

(ক) আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?                            ২

(খ)একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?                    ৩

(গ)আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল কত হবে?                 ৩

অথবা,

একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ১৬ মিটার ও প্রস্থ ১২ মিটার।

(ক)ঐ ঘরের মেঝের ক্ষেত্রফল কত? ৩

(খ)যদি ঐ ঘরের মেঝে ট্যালি দ্বারা ঢাকতে চাও তাহলে                          ১ বর্গমিটারের কতটি ট্যালি লাগবে?                  ২

(গ)যদি ১ বর্গমিটারের ১টি ট্যালির মূল্য ২০০ টাকা হয়, তাহলে অনুরূপ ২টি ঘরের মেঝে ট্যালি দিয়ে ঢাকতে ট্যালি বাবদ কত টাকা খরচ হবে?                          ৩

১০। একজন রিক্সাওয়ালা প্রতিদিন ১২ ঘণ্টা রিক্সা চালায়। প্রতিদিন সে ০৯.৩০ মিনিটে বের হয়ে ২১ : ৩০ মিনিটে বাসায় ফেরে।

(ক) রিক্সাওয়ালার বাসায় ফেরার সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর।                              ১

(খ) রিক্সা চালানোর সময়কালকে সেকেন্ডে রূপান্তর কর।                       ৩

অথবা,

শায়লা ২০১৫ সালের ১২ই এপ্রিল জন্মগ্রহণ করে। সাকিবের জন্মাদিন থেকে শায়লার জন্মদিন ৬ দিন পর।

(ক) শায়লা যে বছর জন্মগ্রহণ করে ঐ বছরটি কত দিনের?                    ২

(খ) শায়লার জন্মদিন রবিবার হলে, সাকিবের জন্মাদিন কি বার?            ২

১১। ৫ম শ্রেণির শিক্ষার্থীদের গত ৩ মাসের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা ছকে দেওয়া হলো :

২৪, ২৩, ১৪, ২০, ২২, ২৮, ২৫, ১৫, ২১, ২৫, ১৩, ১৭, ২৩, ২৫, ৭, ২৬, ২৪, ৮।

(ক) ৫ শ্রেণি ব্যবধান পাঁচটি শ্রেণি দেখাও।                         ২

(খ)ক তে প্রাপ্ত শ্রেণির মাধ্যমে ছাত্রের সংখ্যা ট্যালি চিহ্নসহ সারণিতে দেখাও।                             ৩

(গ) প্রথম নয়জন ছাত্রের গড় নম্বর বের কর।                       ৩

অথবা,

ক গ্রামের আয়তন ৫০ বর্গ কি. মি. ও জনসংখ্যা ৬০০ জন এবং খ গ্রামের আয়তন ৪৫ বর্গ কি. মি. ও জনসংখ্যা ৫৮৫ জন।

(ক) ক গ্রামের আয়তন কত বর্গ কি. মি. বেশি?                    ২

(খ) ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর।                        ২

(গ) কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি?                          ৪