বাংলা
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
২। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭৪ সালে (খ) ১৮৭৫ সালে
(গ) ১৮৭৬ সালে (ঘ) ১৮৭৭ সালে
৩। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) পশ্চিমবঙ্গের হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে
(খ) বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে
(গ) চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে
(ঘ) সাঁওতাল পরগনার দুমকা গ্রামে
৪। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি?
(ক) অপরাজেয় কথাশিল্পী (খ) রূপসী বাংলার কবি
(গ) সাহিত্য সম্রাট (ঘ) কাব্য বিশারদ
৫। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
(ক) পল্লীসমাজ, দেবদাস
(খ) শ্রীকান্ত, গৃহদাহ
(গ) দেনাপাওনা, পথের দাবী (ঘ) সবগুলো
৬। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) সোরবন বিশ্ববিদ্যালয়
(ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৭। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) সোরবন বিশ্ববিদ্যালয়
(ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৮। ১৯০৭ সালে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) দেনাপাওনা (খ) বড়দিদি
(গ) পথের দাবি (ঘ) শেষ প্রশ্ন
৯। কোথায় শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?
(ক) ঢাকায় (খ) দেওঘরে
(গ) ভাগলপুরে (ঘ) কলকাতায়
১০। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?
(ক) ১৮৭৬-১৯৮৯ খ্রিষ্টাব্দ (খ) ১৯৯৪-১৯০৭ খ্রিষ্টাব্দ
(গ) ১৯০৩-১৯১৬ খ্রিষ্টাব্দ (ঘ) ১৯২৫-১৯৩৮ খ্রিষ্টাব্দ
১১। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩৫ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৩৭ খ্রিষ্টাব্দে(ঘ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে
১২। বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
(ক) সন্ধ্যার পূর্বে (খ) সন্ধ্যার পরে
(গ) বিকেল বেলা (ঘ) গোধূলি বেলা
১৩। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:
১ ক, ২ গ, ৩ ক, ৪ ক, ৫ ঘ, ৬ খ, ৭ ক, ৮ খ, ৯ ঘ, ১০ গ, ১১ ঘ, ১২ ক ১৩ গ