পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির ৪৫ জনের বিরুদ্ধে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু বাদী হয়ে মামলাটি (মামলা নং-৫) দায়ের করেন। এ মামলায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘নির্বাচনী সভায় হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আমরা ইতোমধ্যে ২০ জনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
আরো পড়ুন: বরিশাল বিমানবন্দরে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার খালগোড়া বাজারে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। একই সময় ওই বাজারের বালুর মাঠে আওয়ামী লীগের প্রার্থী মহিব্বুর রহমান মহিবের সমর্থকরাও সভার আয়োজন করেন। একপর্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইত্তেফাক/বিএএফ