তারকা বচন

ধারাবাহিক নাটকের সাফল্য গল্পের ওপর নির্ভর করে। এ ঘরানার নাটকে যদি বৈচিত্র্য না থাকে তাহলে দর্শক ধরে রাখা কঠিন। এটা ঠিক, আমাদের দেশের বেশিরভাগ ধারাবাহিক নাটকে ধারাবাহিকতা থাকে না। তবে পার্শ্ববর্তী দেশের দিকে খেয়াল করলেই দেখা যায়, তাদের নাটকগুলো ১,০০০তম পর্ব পার হলেও দর্শক আগ্রহ এতটুকু কমে না। কারণ তারা ধারাবাহিকভাবে প্রতিটি পর্বে নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে। কিন্তু এখানে শুরুর দিকে ভিন্ন কিছু করার চেষ্টা করা হলেও দিনশেষে বেশিরভাগ নির্মাতা গড়পড়তা গল্পের দিকে ঝুঁকে পড়েন। এদিক থেকে মান-অভিমান ধারাবাহিকটি কিছুটা ব্যতিক্রমী। কারণ আমাদের দেশে ২০০তম পর্বের মাইলফলক স্পর্শ করা চাট্টিখানি কথা নয়। আর সেটি সম্ভব হয়েছে একমাত্র দর্শক আগ্রহের কারণেই।

 

ধারাবাহিক নাটক প্রসঙ্গে

অভিনেত্রী রোজী সিদ্দিকী