কুষ্টিয়ায় বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটককৃত ১৮ নেতাকর্মীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় মিছিলকারীদের ওপর বিএনপির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ঘেরাও করে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু ও কুষ্টিয়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুকসহ দলীয় ১৮ জন নেতাকর্মীকে আটক করে। 

আরো পড়ুনঃ কানাডায় হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝৌ’র জামিন

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বুধবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ অন্যান্য অপরাধর অভিযোগ রয়েছে। 

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘বিনা অপরাধে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ আমার নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় ১৮ জন নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে।’  

ইত্তেফাক/কেকে