লালমোহনে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ভোলার লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াসহ শতাধিক বিএনপির নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার সকালে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আরো পড়ুন: আফরোজা আব্বাসের প্রচারণায় ‘ছাত্রলীগের’ বাধা

এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন মুরাদ, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ