উদ্ধৃতি

একসময় শতকরা ৫১ ভাগ সংসদ সদস্যই ছিলেন আইনজীবী। আমি যখন অষ্টম সংসদে স্পিকার ছিলাম তখন ৩৪৫ জনের মধ্যে মাত্র ৩৩ জন সংসদ সদস্য ছিলেন আইনজীবী। এঁদের মধ্যে মাত্র ১০/১২ জন প্র্যাকটিসিং আর বাকিরা ছিলেন নন-প্র্যাকটিসিং আইনজীবী। তাহলে কি আমরা ধরে নিতে পারি জনগণের সঙ্গে আইনজীবী সমাজের দূরত্বের সৃষ্টি হয়েছে? তাই এ ব্যাপারে আইনজীবীদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

—মো. আবদুল হামিদ

   রাষ্ট্রপতি

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১১ অক্টোবর ২০১৯)