চট্টগ্রাম বিমান বন্দরে বিদেশি সিগারেট ও স্বর্ণের বার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। গতকাল শুক্রবার সকালে জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রীরা চট্টগ্রাম আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, একজন যাত্রীর লাগেজে সিগারেটের কার্টনগুলো ছিল। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার মূল্য প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।