চুয়েটে ভর্তি পরীক্ষা

নগরীর আট পয়েন্টে হেল্প ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। এতে অংশ নেওয়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি দূর করতে মাঠে থাকছেন চুয়েট ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম। অস্থায়ী ক্যাম্পগুলো হলো—নগরীর কদমতলী রেল স্টেশন, এ কে খান, গরীবুল্লাহ শাহ মাজার (দামপাড়া), জিইসি মোড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা ও কুয়াইশ রাস্তার মাথা। এছাড়াও ক্যাম্পাসের মূল ফটকে থাকবে মূল ক্যাম্প।

চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের ইত্তেফাককে বলেন, যেসব পরীক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত হবে তাদের জন্য ক্যাম্পাসের ছয়টি আবাসিক হলে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।