হবিগঞ্জ শহরতলীর বড়ো বহুলা থেকে ১০০ পিস ইয়াবাসহ ফয়সল খান নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃত যুবক ঐ গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়ো বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।