ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে ইয়াবা বড়িসহ মা ও ছেলেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আক্কেলপুর কেন্দ্রীয় শহীদ মিনার সামনের ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন সেলিনা বেগম (৪৫) ও তার ছেলে সেলিম শেখ (২৫)। তাদের বাড়ি আক্কেলপুর রেলস্টেশন এলাকায়।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন বলেন, সেলিনা বেগম ও তার ছেলে সেলিম শেখ ইয়াবা ব্যবসায়ী। ঐ রাতে তারা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ইয়াবা বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে ১৬টি ইয়াবা পাওয়া যায়।

আক্কেলপুর থানা-পুলিশ জানায়, সেলিনা বেগম ও তার ছেলে সেলিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।