সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের বারাকান্দি গ্রামে লাশটি দেখে স্থানীয়রা।
জিআরপি থানার উপপরিদর্শক গোলাম হায়দার সরকার জানান, অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।