মাদকবিরোধীসহ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানায় ৪৩ জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়াও বিভিন্ন পুরাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে ২৯ জন নিয়মিত মামলায় ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।
আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।