নান্দাইলে ছয় জুয়াড়িকে সাজা

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় জুয়াড়িকে সাত দিন করে সাজা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার গাংগাইল ইউনিয়নের আলী আসলাম (সাবেক ইউপি মেম্বার), মঞ্জিল মিয়া, সুলতান মিয়া, ময়না মিয়া, উজ্জ্বল মিয়া ও বাচ্চু মিয়া। এছাড়া মিলনা বেগম ও হারুলি আক্তার নামে দুই নারী জুয়াড়িকে ২০০ টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।