মোজাম্মেল সভাপতি শাহীন সা. সম্পাদক

চবিসাফের দ্বিবার্ষিক সভা

সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা—চবিসাফের সভাপতি এবং বিজয় টিভির শাহীন উল ইসলাম চৌধুরী মহাসচিব পুনঃনির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে দৈনিক ইত্তেফাকের প্রাক্তন সাংবাদিক মীর মোস্তাফিজ আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশন এই ঘোষণা দেন। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা কামাল (ইউএনবি), সহ-সভাপতি আবুল খায়ের (ইত্তেফাক), সহ-সভাপতি সাঈদুল হোসেন সাহেদ (খোলাবাজার), যুগ্ম মহাসচিব আইয়ুব ভুইয়া (বাসস), যুগ্ম মহাসচিব মো. মফিজুর রহমান খান বাবু (বাংলাদেশের আলো), যুগ্ম মহাসচিব দিদারুল আলম (বাসস), অর্থ সম্পাদক কমল চৌধুরী (নওরোজ)। কার্যনির্বাহী সদস্য ১০ জন হলেন—সৈয়দ আবদাল আহমেদ (আমার দেশ), তরুণ তপন চক্রবর্তী, ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সন্তোষ শর্মা (আমাদের সময়), শাহেদ চৌধুরী (সমকাল), খুরশিদ আলম, শাহাদত হোসেন নিজাম (বিটিভি), আবু তাহের, মোমেনা আকতার পপি (বাংলাদেশের খবর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), ইউসুফ বাবলু (আজকের সূর্যোদয়) ও পদাধিকার বলে সদস্য মাহবুবুর রহমান খোকন।

এর আগে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি ও দা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সভায় বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম বিভাগের আলোকিত চার জন সাংবাদিক পরিবারকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন—জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম মুসা, বিএফইউজের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন, পিআইবির সাবেক মহাপরিচালক শাহ্ আলমগীর ও চবিসাফের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার। —বিজ্ঞপ্তি