গাজীপুরে ১২ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকান থেকে প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য পলিথিন ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।