শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মা ইলিশ ধরার দায়ে শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকার যমুনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ দণ্ড প্রদান করেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, আটকদের একজন নির্দোষ প্রমাণ হওয়ায় সে বেকসুর খালাস পায়। দণ্ডপ্রাপ্তরা শিবালয়ের আলোকদিয়া, দৌলতপুর উপজেলা ও পাবনা জেলার বাসিন্দা।
০