হংকংয়ে সাড়ে ৭শ’ শিশু গ্রেফতার

গত চার মাসের আন্দোলনে হংকংয়ে সাড়ে ৭শ’ শিশুকে গ্রেফতার করা হয়েছে। আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের পুলিশ কর্মকর্তা ম্যাথিউ চিয়েউং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত জুনে শুরু হওয়া এই বিক্ষোভে গ্রেফতার হওয়া ২ হাজার ৩৭৯ জনের মধ্যে ৭৫০ জনই শিশু। তাদের বয়স ১৮ বছরের কম। এদের মধ্যে ১০৪ জনের বয়স ১৬ বছরের কম। -দ্য গার্ডিয়ান