‘হ্যালো লিডার’

 

ভোটের আগে রঙিন প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু বিজয়ের পর বেমালুম ভুলে যান জনগণের কথা। নেতার চারপাশে গড়ে ওঠে শক্তিশালী দেয়াল। অন্ধকার সেই দেয়াল ভাঙতেই এবার একুশে টেলিভিশনের ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো লিডার’। আজ রাত ১০টায় প্রচারিত হবে হ্যালো লিডার। এছাড়া আগামীকাল সকাল ৭টায় পুনঃপ্রচার হবে হ্যালো লিডার।