ভাঙ্গুড়ায় ইয়াবাসহ গ্রেফতার দুই

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ায় শনিবার ভোরে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো:কথিত সংবাদকর্মী মেহেদি হাসান রানা ও খাইরুল আলম। তাদের দেহ তল্লাশি করে পুলিশ ১১ পিস ইয়াবা উদ্ধার করেছে। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হক বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।