সখীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

সখীপুর উপজেলা যুবলীগের সভাপিত এমএ সবুর ও সাধারণ সম্পাদক আলমাস আজাদ জানান, মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।