ডোমারে মাদকসেবীকে তিন মাসের দণ্ড

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে রবিউল ইসলাম। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ভ্রাম্যমাণ আদালত বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে্।