কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে পানিতে ডুবে আলিফা নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সে রাজাপুর  উপজেলার মানিকের মেয়ে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু আলিফা মায়ের সঙ্গে চিরাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুর ১২টায় শিশু আলিফা সবার অগোচরে হঠাত্ বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু আলিফাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।