নান্দাইলে ইজিবাইক খাদে পড়ে চালকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে শুক্রবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ (৫০)।

ঘটনার সময় চালক আব্দুর রশিদ ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইক নিয়ে উপজেলার জাহাঙ্গীরপুর থেকে নান্দাইল সদরে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সিংদই এলাকার একটি ইটভাটার সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।