জামালপুরে ট্রেনে কাটাপড়ে আশরাফউদ্দৌলা বাদশা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের গভীর রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ রেল রুটের ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ।
নিহত আশরাফউদ্দৌলা বাদশা মিয়ার বাড়ি ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা গ্রামে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময়ে ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ