মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক হানিফ আলীর নেতৃত্বে শোভাযাত্রা বের করেন জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়।
এর পর সেখানে সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরের (উত্তর) সহসভাপতি সাবের আলী খান ও সৈয়দ ইকবাল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক তুষার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, হাজী নান্নু মিয়া, যুগ্ম সম্পাদক কাইয়ুম খান, জাহাঙ্গীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন প্রমুখ।