হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হালদা নদী থেকে একটি মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালের দিকে স্থানীয়রা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১২ কেজি ১০০ গ্রাম ওজনের এ মা মাছটি উদ্ধার করেন। সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয়রা নদীতে মাছটিকে ভাসতে দেখে আশপাশের কয়েকজনকে খবরটি জানায়। পরে তারা মা মাছটি উদ্ধার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে মাছটি মারা গেছে। ইউএনও রুহুল আমিন বলেন, কিভাবে মাছটি মারা গেছে আমরা তা জানার চেষ্টা চালাচ্ছি।