হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাত দিন বন্ধ থাকার পর শনিবার পুনরায় শুরু হয়েছে।
বন্দরের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, গত ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের হিলির ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছিল।
এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।