চলতি মাসেই অ্যান্ড্রয়েড ডেভেলপার সম্মেলন

চলতি মাসের ২৩ থেকে ২৪ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড ডেভেলপার সম্মেলন। এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সম্মেলন উপলক্ষ্যে গত জুলাই মাসে রেজিস্ট্রেশন আহ্বান করেছিল গুগল।

গুগল প্রতি বছর ‘গুগল আই/ও’ সম্মেলনের আয়োজন করে থাকে। সেখানে যাবতীয় পণ্য সংক্রান্ত ও সেবার বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তবে শুধু অ্যান্ড্রয়েড ডেভেলপারদের নিয়ে আলাদা করে সম্মেলনের আয়োজন করে আসছে বিগত কয়েক বছর ধরে। ‘অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিট’ নামে এটি আয়োজিত হয় প্রতি বছরের দ্বিতীয় প্রান্তিকের পর।

এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সামিটের সময়সূচি ও শিডিউল। শিডিউল, বিষয়সূচিসহ সামিট সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে ডেভেলপার সামিটের ওয়েব পেজে।

অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে থাকবে বিশেষ সেশন। অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ ‘অ্যান্ড্রয়েড-১১’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে এ সম্মেলনে।

সম্মেলনে উপলক্ষ্যে এরই মধ্যে একটি অ্যাপ উন্মোচন করা হয়েছে। অ্যাপটি ডাউনলোড করা যাবে প্লে-স্টোরের  https://bit.ly/2OECidG  থেকে।