মাহবুব শরীফ
ইন্টারনেট সঠিকভাবে বা কাঙ্ক্ষিত মাত্রায় না পেলে অনেকেই রাউটার রিস্টার্ট দিয়ে থাকেন। কেবল রাউটার রিস্টার্ট তথা রিবুট অনেক নেটওয়ার্কজনিত সমস্যার তড়িত্ সমাধান করে দেয়। আর তাই শুধু রাউটার রিস্টার্ট করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? অনেক ধরনের সমস্যার সমাধান রাউটার রিস্টার্ট দিলেই হয়ে না। পাঠকদের সুবিধার্থে রাউটারের কয়েকটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হলো এ লেখায়—
ইন্টারনেট স্পিড স্লো
আপনার ইন্টারনেট স্পিড আগের থেকে স্লো পাচ্ছেন? তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে ওয়াইফাই সংযোগ থেকে সরে ইথারনেট কেবল দিয়ে সংযোগ করুন, তারপরেও যদি একইরকম স্পিড পান, তবে স্পিড টেস্ট ডটনেট থেকে আপনার ইন্টারনেটের স্পিড চেক করুন। এবার সেখানেও যদি আপনার স্পিড আগের থেকে কম দেখায় ; তাহলে এটা আপনার রাউটারের সমস্যা না, এটা আপনার আইএসপি তথা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যা। তাই দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করুন।
তবে আইএসপির সমস্যা যদি না হয়, তাও ইন্টারনেটের স্পিড স্লো! তবে আপনি রাউটারের চ্যানেল পরিবর্তন করতে পারেন। নেটস্টপট উইন্ডোজ ও ম্যাক-এর জন্য একটি ফ্রি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার আশেপাশের ওয়্যারলেস নেটওয়ার্ক দেখতে পারবেন, আসলে রাউটারটি আশেপাশে নেটওয়ার্কের সঙ্গে ওভারল্যাপ করে এবং এতে করে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যায়। আর এর সমাধান হিসেবে আপনি রাউটারের চ্যানেল পরিবর্তন করতে পারেন।
তবে রাউটারের চ্যানেল পরিবর্তনও যদি কোনো সমাধান না হয়, তবে আপনার রাউটারটি রিসেট করুন এবং আবার নতুন করে কনফিগার করুন। রাউটারের পেছনে সাধারণত একটি রিসেট বোতাম থাকে এবং একে ৩০ সেকেন্ড চেপে রাখলে রাউটার রিসেট হয়ে যায়। রিসেট করার পরও যদি সমস্যা থেকেই যায়, তবে আপনার জন্য খারাপ সংবাদ। আপনার রাউটারের হায়াত কমে যাচ্ছে। ভালো সার্ভিস পেতে নতুন একটি রাউটার কিনুন।
নো ইন্টারনেট কানেকশন?
হঠাত্ করে আপনার ব্রাউজারে দেখলেন নো ইন্টারনেট কানেকশন? আবার ঠিক হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই? এটা অনেক কমন একটি প্রবলেম। আমার সঙ্গেও হয়েছে। নানা কারণে এই সমস্যা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আপনার রাউটার বা মডেমের সিস্টেমগত ফল্টের কারণে এটি কমিউনিকেশন হয়তো কিছুক্ষণ-এর জন্য বন্ধ করে দেয়, হয়তো এ কারণে অনেকে নো ইন্টারনেট কানেকশনের সমস্যায় পড়েন। আর এর তাত্ক্ষণিক সমাধান পেতে ৩০ সেকেন্ডের জন্য রাউটার বা মডেমের পাওয়ার প্লাগ খুলে রাখুন। তারপর আবার সংযোগ দিন।
তবে সবসময় যে রাউটার ও মডেমের সমস্যা হবে তা নয়। অনেক ক্ষেত্রে আপনার এলাকার আইএসপির ব্রডব্যান্ড সার্ভিস বিভ্রাট হয়ে গেলে, বা ব্যবহারকারীর তুলনায় আইএসপির সার্ভিস কম শক্তিশালী হলে এরকম সমস্যা হয়। এক্ষেত্রে হয়তো আপনার কিছু করার নেই, যে কোনোভাবে আপনার আইএসপিকে ব্যাপারটি জানান। আর আইএসপি-এর ঠিক এই সমস্যার কারণেই কানেকশন ড্রপ জনিত সমস্যা হয়ে থাকে।
ওয়্যারলেস ডিভাইস কানেক্ট হতে সমস্যা?
রাউটারের ওয়াইফাইয়ে তারবিহীন ডিভাইসের সংযোগ নিতে গেলে সমস্যা দেখা যায় কানেক্ট নেয় না। আর এটা অনেক কমন প্রবলেম। আর এ জন্য আগে ইথারনেট কেবল দিয়ে রাউটারের সঙ্গে কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট দিয়ে দেখেন, সংযোগ ঠিক রয়েছে কি না। যদি ইথারনেট কেবলে সংযোগ ঠিক থাকে তবে রাউটারের ওয়াইফাইয়ে সমস্যা। এক্ষেত্রে প্রথমে রাউটার রিস্টার্ট দিয়ে দেখুন সমস্যা ঠিক হয় কি না।
তারপরে ঠিক না হলে রাউটারে আবার নতুন করে, নতুন নাম পাসওয়ার্ড দিয়ে আরেকটি এসএসআইডি খুলুন। এতেও যদি সমস্যা না মেটে তবে রাউটার রিসেট দিন আবার নতুন করে কনফিগার করুন। রিসেট করার পরও যদি সমস্যা থেকেই যায়, তবে আপনার জন্য খারাপ সংবাদ। আপনার রাউটারের আয়ু কমে এসেছে। ভালো সার্ভিস পেতে নতুন একটি রাউটার কিনুন।
অনেক সময় দেখা যায় কি, কেবল আপনার ডিভাইসই ওয়্যারলেসভাবে কানেক্ট নিচ্ছে না। তবে অন্যান্য ডিভাইস থেকে ঠিকই কানেক্ট হচ্ছে। তবে, এই ক্ষেত্রে আপনি সাধারণভাবে আপনার ডিভাইসটিকে ডিসকানেক্ট করুন এবং পুনরায় কানেক্ট করার চেষ্টা করুন। তারপরেও না হলে আপনার ডিভাইসকে রিবুট করে আবার চালু করুন। উইন্ডোজ ১০ কম্পিউটারে রিভর ঃ roubleshooting GGK identity & repair network settings থেকে কম্পিউটারটির জন্য সমাধান পেতে পারেন।
ওয়াইফাই সিগন্যাল সব ঘরে যাচ্ছে না?
ওয়াইফাই হলো—একপ্রকার রেডিও ওয়েভ এবং এটি তার চারপাশে তরঙ্গ ছড়িয়ে দেয়। আপনি আপনার বাসার একদম কোণার রুমে রাউটার সেটাপ করেছেন, এতে করে আপনার বাসায় রাউটারটি অর্ধেক কাভারেজ দিচ্ছে এবং বাকি অর্ধেক কাভারেজ দিচ্ছে আপনার কোণার ঘর থেকে বাসাটির বাহিরের দিকে। আর আপনি যদি চান, রাউটারটি সব ঘরে সমানভাবে কাভারেজ দিক,তবে আপনি তা বাসার একদম মাঝে সেট করুন।