সিরিজ জিতল ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক

কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৮ রানের বড়ো জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের নায়ক সেঞ্চুরিয়ান সাইফ হাসান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ৯ উইকেটে করা ৩২২ রানের জবাবে বৃষ্টি নামার আগে লঙ্কানরা ২৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৩০ রান।

ডাকওয়ার্থ-লুইস মেথডে জিতে যায় বাংলাদেশ।