নোভাক জকোভিচকে হঠিয়ে আবার টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানটি ফিরে পেতে চলেছেন রাফায়েল নাদাল। ৪ নভেম্বর এটিপির নতুন র্যাংিকং প্রকাশিত হবে। প্রায় এক বছর ধরে শীর্ষস্থানের বাইরে ছিলেন স্প্যানিশ এই টেনিস খেলোয়াড়। চীনের সাংহাইতে অনুষ্ঠানরত এটিপির মাস্টার্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্টেফানোস সিটসিপাসের কাছে জকোভিচের হারের কারণেই শীর্ষস্থানটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। জকোভিচ নেমে যাবেন দ্বিতীয় স্থানে। এদিকে গ্রিক তারকা সিটসিপাস চলতি বছরে শুধু জকোভিচকেই নয়, রজার ফেদেরার ও নাদালকেও হারিয়ে নিজের সুনাম বাড়িয়ে চলেছেন। গত শুক্রবারের হারটির পর জকোভিচ এক প্রশ্নের জবাবে জানান, অদূর ভবিষ্যতে সিটসিপাসেরও বিশ্বের এক নম্বর খেলোয়াড় হবার সম্ভাবনা আছে।