উদ্ধৃতি

একাত্তরে বাংলাদেশের শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্যে ত্রিপুরা ছিল একটা পরম আশ্রয়স্থল। সেখানে একপর্যায়ে ত্রিপুরার জনসংখ্যার সমান হয়ে গিয়েছিল শরণার্থীদের সংখ্যা। আমাদের চোখের সামনে জিনিসপত্রের দাম বাড়তে লাগল। ভারত সরকার শরণার্থীদের জন্য কর আরোপ করলেন ভারতের নাগরিকদের ওপর। সারাদিন তো বটেই, গভীর রাত পর্যন্ত সরকারি দপ্তর খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল। ত্রিপুরার নাগরিকদের অনেকেই নিজেদের বাড়ির একটা অংশ ছেড়ে দিয়েছিল শরণার্থীদের থাকার জন্য।

—ড. আনিসুজ্জামান

   প্রফেসর এমেরিটাস

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১২ অক্টোবর ২০১৯)