বুয়েট মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মিডিয়ার মাধ্যমে জানলাম, ওখানে র্যাগিং হয়, টর্চার সেলে টর্চার করা হয়, নানাভাবে নির্মম নির্যাতনও চলে। আর র্যাগিং সম্পর্কে কয়েকজন ছাত্রের মুখে যা শুনলাম, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। র্যাগিংয়ের কার্যকলাপ কী? এটা জানলে কোনো অভিভাবক আর তাদের সন্তানকে বুয়েটে পড়াতে নাও পাঠাতে পারেন। আমি শুনে হতবাক,—হায় আল্লাহ একি শুনলাম!! আমরা এতদিন ধরে জানতাম, বুয়েটে যারা পড়াশোনা করে তারা এক একটি হীরের টুকরো। কিন্তু বুয়েটে পড়তে গিয়ে মারামারি, হত্যাকাণ্ডের মতো ন্যক্কারজনক ঘটনা প্রায়শই শুনতে হয়েছে। অবিলম্বে আবরার হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে, ঠিক সেই পদ্ধতিতেই চলতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেমন রাজনীতি করার সুযোগ নেই, বুয়েট তেমনি হলে অনুরূপ সুন্দর পরিবেশ ফিরে আসবে।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা