ক্যাম্পাসে ধূমপান কেন?

টিএসসিসির করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। তাকিয়ে দেখি একজন প্রকাশ্যে ধূমপান করছে। এটি যে কত অস্বস্তিকর অবস্থা, তা অধূমপায়ীরাই বুঝতে পারবে। এরকম অহরহ ধূমপানের ঘটনা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতই ঘটে থাকে। সবাই দেখেও না দেখার ভান করে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর— এটা সবাই জানি, কিন্তু মানার চেষ্টা করি না। একজন ব্যক্তি ধূমপান করলে যে ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় ধূমপানের ধোঁয়া কারো নাকে গেলে। তাছাড়া বাংলাদেশ সরকারও ধূমপানবিরোধী অনেক কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়টির ওপর বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি।

মো. বিল্লাল হোসেন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া